
ফরিদপুর জেলার সদরপুর থানা এলাকায় ভাগ্নীকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী শামীম বেপারী (৩৩)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
ঘটনার বিবরণ
গত ০৭ নভেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে, ফরিদপুর সদরপুর আল এহসান ইসলামীয়া মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী (১১) কে ওষধি গাছ আনার কথা বলে চরচাঁদপুর কোলপাড়ের আফসার কাজীর কাঠ বাগানে নিয়ে গিয়ে তারই দুলাভাই শামীম বেপারী জোরপূর্বক ধর্ষণ করে।
এরপর ভিকটিমের মা মাদ্রাসার শিক্ষিকার নিকট ফোন করলে শিশুটি কান্নাকাটি করে মাকে ধর্ষণের বিষয়টি জানায়।
পরে ভিকটিমের মা ও মামা ছত্তার খান মাদ্রাসায় গিয়ে পুরো ঘটনা শুনে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে সদরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামী পলাতক ছিল।
র্যাব-১০ এর অভিযান
ঘটনার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে ২৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত ৮টা ১০ মিনিটে, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করে আসামী শামীম বেপারী-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর সদরপুর থানায় মামলা নং ১১, তারিখ ০৮/১১/২০২৫, ধারা— নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৯(১) অনুযায়ী মামলা চলমান রয়েছে।
পরবর্তী ব্যবস্থা
গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১০ নিশ্চিত করেছে।